আমাদের অসাম রাজ্য প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচীন ইতিহাসের নানা নিদর্শনে অত্যন্ত সমৃদ্ধ। পঞ্চম অধ্যায় ঐতিহ্য-এর অন্তর্গত পাঠ ১ অতুল্য অসম Class 4 Bengali বইয়ের এই পদ্যটিতে ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকার বিভিন্ন ঐতিহাসিক স্থান, মন্দির এবং লোকশিল্পের গৌরবময় পরিচয় তুলে ধরা হয়েছে। দেশ-বিদেশের বহু পর্যটক প্রতিবছর এই ঐতিহ্যবাহী স্থানগুলো দেখতে আসেন।
পাঠ ১ অতুল্য অসম পদ্যের মূলভাব ও তাৎপর্য
গরমের দিনে বাড়ির উঠানে বসে দাদু তাঁর ছোটো নাতিকে অসম দেশের গৌরব ও খ্যাতির কথা শোনাচ্ছেন। Assam এর পূর্ব দিকে রয়েছে ভীষ্মক রাজার প্রাচীন কুণ্ডিল নগর এবং চরাইদেউতে রয়েছে আহোম রাজত্বের ঐতিহাসিক মৈদাম।
শিবসাগরে গেলে দেখা যায় রংঘর, শিবগৌরীর দৌল এবং টলটলে জলে ভরা বিশাল জয়সাগর দিঘি। লাচিত বরফুকন এবং অসমের সেনারা মোগলদের কাছে কখনো হার মানেননি। তাঁরা প্রবল সাহসের সাথে মোগলদের তাড়িয়ে অসমি মায়ের সম্মান রক্ষা করেছেন।
প্রাচীনকালের প্রাগজ্যোতিষপুর সময়ের সাথে সাথে কামরূপ নামে পরিচিত হয়েছে। যুগ যুগ ধরে বয়ে চলা ব্রহ্মপুত্র নদ সেই ইতিহাসের সাক্ষ্য বহন করছে। মাজুলির রাস উৎসব, গোয়ালপাড়ার সূর্যপাহাড় এবং বরাক উপত্যকার ভুবন পাহাড় আমাদের সংস্কৃতির উজ্জ্বল নিদর্শন।
এছাড়া শোণিতপুরে বাণরাজার অগ্নিগড়, ডিমাহাসাও জেলায় ডিমাসা রাজাদের রাজধানী মাইবং, নীলাচল পাহাড়ের কামাখ্যা মন্দির এবং শ্রীভূমি জেলার বিশাল শনবিল অসমের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।
পদ্যটিতে শুয়ালকুচির বস্ত্রশিল্প, কালীগঞ্জের শীতলপাটি, গৌরীপুরের টেরাকোটা এবং ধুবড়ির ঐতিহাসিক স্থানের পাশাপাশি কাজিরাঙা ও মাজুলির কথা বলা হয়েছে। এর মাধ্যমে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মানুষের পারস্পরিক ভালোবাসা ও মিলনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
চতুর্থ শ্রেণি বাংলা অতুল্য অসম প্রশ্ন উত্তর
১। বাঁদিকের কলাপাতায় উল্লিখিত শব্দগুলোর সাথে ডানদিকের সঠিক অর্থটি বেছে লেখো
- খ্যাতি: যশ।
- দৌল: মন্দির।
- দিঘি: বড় জলাশয়।
- হৃদয়: অন্তর।
- মান — মর্যাদা।
- খাঁটি: বিশুদ্ধ।
- বস্ত্র: পোশাক।
২। নীচে দেওয়া প্রশ্নগুলোর শুদ্ধ উত্তরটি বের করে লেখো
৩। নীচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর বলো এবং লেখো
৪। এসো, লিখি
- লাচিত বরফুকন কে?
উত্তর: লাচিত বরফুকন ছিলেন আহোম রাজ্যের একজন অত্যন্ত সাহসী, দেশপ্রেমিক ও বীর সেনাপতি। - তিনি কীভাবে অসমের মান রেখেছেন?
উত্তর: মোগল সেনারা যখন অসম আক্রমণ করেছিল, সেই সময় লাচিত বরফুকন ও তাঁর অনুগত সৈন্যরা হার না মেনে বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন। শরাইঘাটের যুদ্ধে মোগল বাহিনীকে পরাজিত করে তিনি অসমের মান রেখেছেন। - অসমকে 'মা' বলা হয়েছে কেন?
উত্তর: মা আমাদেরকে বুকে আগলে রেখে এবং স্নেহ-যত্ন দিয়ে বড়ো করে তোলেন। ঠিক তেমনি আমাদের জন্মভূমি অসমও তার আলো, বাতাস, জল ও ফসলের মাধ্যমে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই জন্মভূমির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করতে অসমকে 'মা' বলা হয়েছে।
- টেগবাহাদুর কে?
উত্তর: গুরু টেগবাহাদুর ছিলেন শিখ ধর্মের নবম গুরু। অসমের ধুবড়ি শহরে ব্রহ্মপুত্র নদের তীরে তাঁর আগমন উপলক্ষে গড়ে ওঠা পবিত্র গুরুদ্বার রয়েছে। - নেতা-ধোবানি বলতে কাদের বোঝানো হয়েছে?
উত্তর: নেতা-ধোবানি বলতে পৌরাণিক মনসামঙ্গল কাব্যের বেহুলা ও লখিন্দরের কাহিনিতে উল্লেখ থাকা দেবলোকের ধোপানি 'নেতা'-কে বোঝানো হয়েছে।
৫। এসো মেলাই (ক অংশের সাথে খ অংশের সঠিক মিল)
| ক অংশ | খ অংশ (সঠিক উত্তর) |
|---|---|
| ভীষ্মক রাজা | কুণ্ডিল নগর |
| মৈদাম | চরাইদেউ |
| রংঘর | শিবসাগর |
| শনবিল | শ্রীভূমি |
| টেরাকোটা | গৌরীপুর |
| কামাখ্যা | নীলাচল |
| বস্ত্রনগরী | শুয়ালকুচি |
৬। পদ্যটিতে উল্লিখিত স্থানের নাম শব্দজাল থেকে খুঁজে বের করো
ভাষা-অধ্যয়ন: অব্যয় পদ
জ্ঞান-সম্প্রসারণ ও প্রকল্পের কাজ
- আমার নাম: অয়ন (তোমরা নিজেদের নাম লিখবে)।
- জেলা: আমার বাড়ি কাছাড় জেলায়।
- জেলার চতুঃসীমা: উত্তরে ডিমাহাসাও জেলা ও মেঘালয় রাজ্য, দক্ষিণে মিজোরাম রাজ্য, পূর্বে মণিপুর রাজ্য এবং পশ্চিমে হাইলাকান্দি ও শ্রীভূমি জেলা এবং বাংলাদেশ।
- জেলাটির প্রাচীন ঐতিহ্য: এই জেলার খাসপুরে রয়েছে ডিমাসা কাছাড়ি রাজাদের প্রাচীন রাজধানী এবং ঐতিহাসিক রাজবাড়ির সিংহদ্বার ও স্নানঘর। এছাড়া এখানকার ভুবন পাহাড় একটি বিখ্যাত তীর্থস্থান। কাছাড়ের উদারবন্দে রয়েছে ঐতিহাসিক কাঁচাকান্তি দেবীর মন্দির। বরাক নদীর তীরে গড়ে ওঠা এই অঞ্চলটি প্রাচীনকাল থেকেই শিক্ষা ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র।
- জাদুনগরী: মায়ং (মরিগাঁও জেলা)।
- বস্ত্রনগরী: শুয়ালকুচি।
- সত্রনগরী: মাজুলি (অথবা বরপেটা)।
- পঞ্চতীর্থ: হাজো।
- সোনালি সুতোর দেশ: অসম।
- অসমের পিরামিড: চরাইদেউ মৈদাম।
- অসমের নবদ্বীপ: নলবাড়ি।
- ঐতিহাসিক স্থাপত্য: খাসপুরের কাছাড়ি রাজবাড়ির ধ্বংসাবশেষ, মালেগড় টিলা, রংঘর ও তলাতল ঘর।
- ধর্মীয় ও তীর্থস্থান: ভুবন পাহাড়ের মন্দির, কাঁচাকান্তি মন্দির, কামাখ্যা মন্দির ও উমানন্দ।
- প্রাকৃতিক ঐতিহ্য ও কুটির শিল্প: শনবিল, কাজিরাঙা জাতীয় উদ্যান, শীতলপাটি শিল্প এবং টেরাকোটা শিল্প।
অতুল্য অসম অতিরিক্ত Question Answer
আগের পাঠ: পাঠ ২ অভ্যাসের পরিবর্তন প্রশ্নোত্তর
পরের পাঠ: পাঠ ৩ খাসপুরে একদিন প্রশ্নোত্তর
Bengali Class 4 অতুল্য অসম পদ্যটিতে অসমের প্রাচীন ইতিহাস, বীরত্ব এবং সাংস্কৃতিক সম্পদের পরিচয় তুলে ধরা হয়েছে।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন