ঐতিহাসিক স্থান ভ্রমণ করলে বইয়ের পাতার বাইরেও অতীতের অনেক অজানা তথ্য নিজের চোখে দেখে শেখা যায়। কাছাড় জেলার উধারবন্দ বিধানসভা কেন্দ্রে অবস্থিত খাসপুর একসময় কাছাড়ি রাজাদের রাজধানী ছিল। পঞ্চম অধ্যায় ঐতিহ্যের অন্তর্গত পাঠ ২ খাসপুরে একদিন অংশে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণের অভিজ্ঞতা ও প্রাচীন স্থাপত্যের কথাগুলো পাঠটির মধ্যে উল্লেখ করা হয়েছে। খুব সহজ ভাষায় Class 4 Bengali 'খাসপুরে একদিন' Question Answer গুলো নীচে দেওয়া হলো।
'খাসপুরে একদিন' পাঠের সারমর্ম:
শিলচর শহর থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত খাসপুর রাজবাড়িতে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা শিক্ষক-শিক্ষিকাদের সাথে শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিল। রংপুরের বরাক নদীর সেতু এবং উধারবন্দ বাজার পেরিয়ে সবুজ মাঠ ও চা বাগান দেখতে দেখতে তারা খাসপুরে পৌঁছায়।
পথে বাস থামিয়ে স্যাররা সবাইকে সকালের খাবার হিসেবে পাউরুটি, জ্যাম, ডিম সেদ্ধ ও কলা খেতে দেন। খাসপুরে পৌঁছে তারা কাছাড়ি রাজপ্রাসাদের ভগ্নাবশেষ দেখতে পায়।
Bangla-ম্যাডাম ছাত্রছাত্রীদের জানান যে ভারতের কেন্দ্রীয় সরকারের পুরাতত্ত্ব বিভাগ এবং অসম সরকারের বুরঞ্জি ও পুরাতত্ত্ব বিভাগ এই প্রাচীন স্মৃতিসৌধগুলো সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজ করে।
সেখানে ছাত্রছাত্রীরা পোড়া ইটের তৈরি দোতলা রাজভবন 'বারোদুয়ারি' দেখতে পায়। যেখানে একসময় বারোটি প্রবেশদ্বার ছিল এবং দেয়ালে ফুলের নকশা ও হাতির খোদাই করা ছিল। স্যার তাদের জানান যে রাজা দ্বিতীয় হরিশ্চন্দ্র নারায়ণের আমলে এই রাজপ্রাসাদ নির্মিত হয়েছিল।
পরবর্তী রাজা কৃষ্ণচন্দ্র নারায়ণ তাঁর মন্ত্রী জয়সিংহ বর্মাকে দিয়ে ভুবন পাহাড়ের ভুবনেশ্বর মন্দির, সোনাই চন্দ্রগির শিব মন্দির ও জয়পুরে শিবমন্দির প্রতিষ্ঠা করান। কাছাড়ের শেষ রাজা ছিলেন গোবিন্দনারায়ণ।
এরপর শিক্ষার্থীরা উঁচু ভিতের ওপর তৈরি বিষ্ণু মন্দির, দুটি ছোটো বা লঘু মন্দির অর্থাৎ শিব ও রণচণ্ডী মন্দির এবং দেওয়াল ঘেরা রানির দিঘি ঘুরে দেখে। শেষে সবুজ মাঠে বসে খাবার খেয়ে এবং ডাস্টবিনে আবর্জনা ফেলে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে তারা আনন্দমনে শহরে ফিরে আসে।
চতুর্থ শ্রেণি বাংলা পাঠ ২ খাসপুরে একদিন প্রশ্ন উত্তর
১। সঠিক উত্তর দাও
(১) স্কুলের ছেলেমেয়েরা আজ কোথায় যাবে?
উত্তর: (ঘ) শিক্ষামূলক ভ্রমণ।
(২) স্কুলটি কোথায় অবস্থিত?
উত্তর: (ক) শিলচর।
(৩) কাছাড়ি রাজার রাজভবন কী দিয়ে তৈরি?
উত্তর: (খ) পোড়া ইট।
২। নীচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর লেখো
(ক) ছাত্ররা শিক্ষামূলক ভ্রমণের জন্য কোথায় গিয়েছিল?
উত্তর: ছাত্ররা শিক্ষামূলক ভ্রমণের জন্য কাছাড় জেলার খাসপুরে গিয়েছিল।
(খ) খাসপুর শিলচর থেকে কত দূরে অবস্থিত?
উত্তর: খাসপুর শিলচর থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত।
(গ) খাসপুরে কাছাড়ি রাজারা কখন রাজত্ব করেছিলেন?
উত্তর: ১৭৫০ খ্রিস্টাব্দ থেকে ১৮৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত কাছাড়ি রাজারা খাসপুরে রাজত্ব করেছিলেন।
(ঘ) ভগ্নাবশেষ বলতে কী বোঝ?
উত্তর: প্রাচীনকালের রাজা-মহারাজাদের তৈরি রাজপ্রাসাদ, মঠ ও মন্দির ইত্যাদি সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হওয়ার পর যে ভাঙা অংশটুকু অবশিষ্ট থাকে, তাকে ভগ্নাবশেষ বলে।
(ঙ) খাসপুরে ছাত্ররা কী কী দেখেছিল?
উত্তর: খাসপুরে ছাত্ররা কাছাড়ি রাজপ্রাসাদের ভাঙা ইটের গাঁথুনি, দোতলা রাজভবন বারোদুয়ারি, দেয়ালে ফুলের নকশা ও হাতির খোদাই, উঁচু ভিতের ওপর বিষ্ণু মন্দির, পাশাপাশি থাকা শিব ও রণচণ্ডীর দুটি লঘু মন্দির এবং দেওয়াল ঘেরা রানির দিঘি দেখেছিল।
(চ) রাজা কৃষ্ণচন্দ্র কোন্ কোন্ মন্দির নির্মাণ করিয়েছিলেন? তাঁর মন্ত্রীর নাম কী ছিল?
উত্তর: রাজা কৃষ্ণচন্দ্র নারায়ণ ভুবন পাহাড়ে ভুবনেশ্বর মন্দির, সোনাই চন্দ্রগিরি শিব মন্দির এবং জয়পুরে শিবমন্দির নির্মাণ করিয়েছিলেন। তাঁর মন্ত্রীর নাম ছিল জয়সিংহ বর্মা।
(ছ) 'ওই দ্যাখো সামনেই রয়েছে কাছাড়ি রাজত্বের ভগ্নাবশেষ'- কে কাকে উক্তিটি করেছিলেন? 'বারোদুয়ারি' কেন বলা হয়?
উত্তর: আলোচ্য উক্তিটি বিজ্ঞান-স্যার চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের করেছিলেন।
পোড়া ইটের তৈরি দোতলা রাজভবনটিতে একসময় বারোটি দুয়ার বা প্রবেশদ্বার ছিল বলে সেটিকে 'বারোদুয়ারি' বলা হয়।
(জ) শেষ কাছাড়ি রাজার নাম কী?
উত্তর: শেষ কাছাড়ি রাজার নাম হলো রাজা গোবিন্দনারায়ণ।
৩। ভাবো এবং লিখো
(ক) বুরঞ্জি কী?
উত্তর: বুরঞ্জি হলো অসমের আহোম যুগের একটি স্বতন্ত্র প্রাচীন ঐতিহাসিক দলিল, যেখানে রাজত্বের নানা ঘটনা লিখে রাখা হতো।
(খ) বিজ্ঞান-স্যার রাজপ্রাসাদ প্রাঙ্গণকে আবর্জনাময় না-করতে কেন বলেছিলেন?
উত্তর: খাসপুর রাজপ্রাসাদ আমাদের অতীত ইতিহাসের এক অমূল্য সম্পদ এবং দর্শনীয় স্থান। সেখানে আবর্জনা ফেললে ঐতিহাসিক স্থানটির পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাই বিজ্ঞান-স্যার রাজপ্রাসাদ প্রাঙ্গণকে আবর্জনাময় না করতে বলেছিলেন।
(গ) প্রাচীনকালের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, মঠ-মন্দির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
উত্তর: প্রাচীনকালের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ও মঠ-মন্দিরগুলো সরকারিভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো কেন্দ্রীয় সরকারের ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এবং অসম সরকারের বুরঞ্জি ও পুরাতত্ত্ব বিভাগের। পাশাপাশি দেশের নাগরিক হিসেবে এই ঐতিহ্যগুলোকে পরিষ্কার ও অক্ষত রাখার দায়িত্ব আমাদের সকলের।
৪। নীচে দেওয়া শব্দগুলোর সমার্থক শব্দ পাঠ থেকে খুঁজে লেখো
- বিস্মিত: অবাক।
- প্রাতরাশ: সকালের খাবার।
- ধ্বংসাবশেষ — ভগ্নাবশেষ (বা ভগ্নাংশ)।
- ডাস্টবিন: আবর্জনা ফেলার পাত্র।
- পুরাতত্ত্ব: অতীতের সভ্যতা ও সংস্কৃতি পুনর্গঠনের বিজ্ঞানধারা ।
- রোমাঞ্চিত: খুশি / আনন্দিত।
ভাষা-অধ্যয়ন: ক্রিয়ার কাল
৫। (ক) অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কালের ক্রিয়ার রূপ:
- অতীত কাল (ক স্তম্ভ): খেলাম, উঠলাম, গেলাম।
- বর্তমান কাল (খ স্তম্ভ): খাই, উঠি, যাই।
- ভবিষ্যৎ কাল (গ স্তম্ভ): খাব, উঠব, যাব।
৬। নীচে দেওয়া অনুচ্ছেদ থেকে ক্রিয়াপদ বেছে কাল অনুসারে লেখো:
উত্তর: প্রদত্ত অনুচ্ছেদটির ক্রিয়াপদগুলোকে তিন কাল অনুসারে নিচে ভাগ করে দেওয়া হলো:
- বর্তমান কাল: পড়ে, পড়ি।
- অতীত কাল: দিয়েছিলাম, পড়ত।
- ভবিষ্যৎ কাল: আসবেন, কিনব, যাব।
মনে রাখবে: ক্রিয়া বা কাজ সম্পন্ন হওয়ার সময়কেই ব্যাকরণে কাল বলে। কাজটি এখন হচ্ছে বোঝালে বর্তমান কাল, আগে হয়ে গেছে বোঝালে অতীত কাল এবং পরে হবে বোঝালে ভবিষ্যৎ কাল হয়।
জ্ঞান-সম্প্রসারণ ও প্রকল্পের কাজ
৭। শব্দ বিভাগ থেকে স্থানের নাম, ফল এবং শাকসবজির নাম খুঁজে লেখো:উত্তর: পাঠ্যবইয়ের শব্দজাল থেকে খুঁজে পাওয়া নামগুলো নিচে ভাগ করে দেওয়া হলো:
- (ক) স্থানের নাম: রংপুর, খাসপুর, শিলচর, ভুবন, গোলাঘাট, সোনাই এবং দেওপাহাড়।
- (খ) ফল এবং সবজির নাম: আম, জাম, কলা, তাল, পটল এবং লাউ।
- (গ) শাকসবজির নাম: পালং, পটল এবং লাউ।
৮। পাঠ্যবইয়ে দেওয়া পদক্ষেপগুলির বাইরে ঐতিহ্য সংরক্ষণের জন্য কী করা যেতে পারে তা নিয়ে ভাবো এবং লেখো:
উত্তর: প্রাচীন ঐতিহ্য সংরক্ষণের জন্য আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতে পারে:
- ঐতিহাসিক ভবন বা মন্দিরের দেয়ালে জন্মানো আগাছা ও শ্যাওলা নিয়মিত পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে।
- প্রাচীন স্থাপত্যের চারপাশে মজবুত ঘেরাও বা বেড়া দিতে হবে যাতে গবাদি পশু ভেতরে ঢুকে ক্ষতি করতে না পারে।
- স্থানটির ঐতিহাসিক গুরুত্ব ও সংরক্ষণের নিয়মাবলি বড়ো ফলকে স্পষ্ট ভাষায় লিখে প্রবেশদ্বারের সামনে টাঙিয়ে রাখতে হবে।
- বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে প্রাচীন ঐতিহ্য রক্ষার গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়াতে হবে।
৯। তুমি কি কখনও কোনো বিখ্যাত জায়গায় গিয়েছ? যদি গিয়ে থাক, তাহলে সেখানে যা দেখেছ তা লিখে রাখো।
উত্তর: ছুটির দিনে পরিবারের সাথে অসমের শিবসাগরে অবস্থিত ঐতিহাসিক রংঘর ও জয়সাগর দিঘি ভ্রমণে গেলে অনেক প্রাচীন নিদর্শন দেখা যায়। আহোম রাজাদের আমলে তৈরি দোতলা রংঘরটি দেখতে অনেকটা খেলার মঞ্চের মতো। যেখান থেকে রাজারা বিহু নাচ ও পশুপাখির লড়াই দেখতেন।
রংঘরের কাছেই রয়েছে বিশাল জয়সাগর দিঘি এবং তার পাড়ে থাকা প্রাচীন শিবদৌল ও বিষ্ণুদৌল, যেগুলির দেয়ালে পাথরের সুন্দর কারুকাজ রয়েছে।
১০। অসমের একটি বিখ্যাত জায়গা সম্পর্কে একটি টীকা তৈরি করো।
উত্তর: বিখ্যাত জায়গা কাজিরাঙা জাতীয় উদ্যান: অসমের গোলাঘাট ও নগাঁও জেলায় অবস্থিত কাজিরাঙা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য সারা বিশ্বে বিখ্যাত। এটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানে গন্ডার ছাড়াও হাতি, বাঘ, হরিণ এবং নানা প্রজাতির দেশি-বিদেশি পাখি দেখা যায়। প্রতিবছর দেশ-বিদেশ থেকে বহু পর্যটক এই অরণ্য ভ্রমণ করতে আসেন।১১/ তোমার মন থেকে পাহাড়ের একটি ছবি আঁকো এবং এতে রং করো।
উঃ তোমরা নিজেদের অঙ্কন খাতায় পেনসিল দিয়ে সবুজ পাহাড়, পাহাড়ের কোল থেকে বয়ে আসা নদী এবং ওপরে নীল আকাশের একটি সুন্দর ছবি এঁকে রং করবে। নিচে ছবিটা দেওয়া হলো- 'খাসপুরে একদিন' পাঠের অতিরিক্ত প্রশ্ন উত্তর :
১। খাসপুর কোন জেলার কোন বিধানসভা কেন্দ্রে অবস্থিত?
উত্তর: খাসপুর কাছাড় জেলার উধারবন্দ বিধানসভা কেন্দ্রে অবস্থিত।
২। কোন রাজার আমলে খাসপুর রাজপ্রাসাদ নির্মিত হয়েছিল এবং দেবতাদের স্নান মন্দিরটি কোথায় অবস্থিত?
উত্তর: কাছাড়ি রাজা দ্বিতীয় হরিশ্চন্দ্র নারায়ণের আমলে খাসপুর রাজপ্রাসাদ নির্মিত হয়েছিল। দেবতাদের স্নান মন্দিরটি খাসপুর থেকে একটু দূরে ঠালিগ্রাম নামক স্থানে অবস্থিত।
৩। ব্রহ্মপুত্র উপত্যকার দেওপাহাড় কোন জেলায় অবস্থিত?
উত্তর: ব্রহ্মপুত্র উপত্যকার ঐতিহ্যবাহী স্থান দেওপাহাড় গোলাঘাট জেলার ৩৭নং জাতীয় সড়কের কাছে অবস্থিত।
আগের পাঠ: অতুল্য অসম প্রশ্নোত্তর
পরের পাঠ: সংযোগের সাঁকো প্রশ্নোত্তর
কাছাড়ি রাজাদের প্রাচীন স্থাপত্যের পরিচয় এবং ঐতিহাসিক সম্পদ সংরক্ষণের গুরুত্বপূর্ণ কথাগুলো চতুর্থ শ্রেণির (Class 4) খাসপুরে একদিন পাঠটির মধ্যে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন