প্রতি বছর বর্ষাকালে প্রবল বৃষ্টিপাতের ফলে আমাদের রাজ্য অসমে ভয়াবহ বন্যা দেখা দেয়। শুধু প্রাকৃতিক কারণেই এই বন্যা হয় না। অনেক সময় মানুষের নানা ভুলের কারণেও এই দুর্যোগ ঘটে থাকে। বন্যার এই ভয়াবহতা নিয়ে লেখা ড. সঞ্জয়চন্দ্র দাসের 'বন্যা' কবিতাটিতে গ্রাম ও শহরের মানুষের চরম দুর্ভোগের কথা বলা হয়েছে।
অধ্যায় ৮ পাঠ ১ বন্যা কবিতার মূলভাব
আকাশ কালো মেঘে ঢেকে প্রবল দাপটে বর্ষা নামে এবং মেঘের বুকে বিদ্যুতের ঝলকানি চারপাশ আলোকিত করে তোলে। একটানা বৃষ্টির জলে নদী ও জলাশয় ভরে ওঠে। পাহাড় বেয়ে নেমে আসা জলের স্রোতে মানুষের বসতি ডুবে যায়।
মেঘের অবিরাম গর্জনের সাথে সাথে বৃষ্টির জলে শহর ও গ্রাম সব ভেসে যায়। রাস্তায় গাড়িঘোড়া চলাচল বন্ধ হয়ে যায় এবং পাড়ার উঠোন জুড়ে সাগরের মতো কেবল নৌকো চলতে দেখা যায়।
বন্যার প্রবল স্রোতে গ্রামের গরু-ছাগলসহ গবাদি পশু ভেসে যায়। ঘরের চালা পর্যন্ত জল উঠে কচুরিপানা ভাসতে থাকে। অসহায় মানুষেরা প্রাণ বাঁচাতে উঁচু বাঁধের ওপর আশ্রয় নিয়ে তাঁবু খাটিয়ে ঘর বানায় এবং শিশু থেকে বৃদ্ধ সবাইকে সারাদিন অনাহারে কাটাতে হয়।
অন্যদিকে শহরের বুকে কালো ঘোলা জলের ওপর নানা বর্জ্য পদার্থ ভেসে বেড়ায়। মানুষ ঘরের ভেতর বন্দি হয়ে পড়ে। কবিতার শেষে কবি আমাদের মনে প্রশ্ন জাগিয়েছেন যে বারবার কেন এই বন্যা আসে, তার আসল কারণ কি আমরা কেউ ভেবে দেখেছি?
চতুর্থ শ্রেণি বাংলা পাঠ ১ বন্যা প্রশ্ন উত্তর
১। বাক্সে থাকা উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূর্ণ করো
(ক) মেঘের বুকে বিজলি-রেখা ভুবন করে আলো।
(খ) নৌকো চলে উঠোন জুড়ে, সাগর যেন পাড়া।
(গ) বাঁধের 'পরে উঠছে সবাই, সাজায় তাঁবু-ঘর।
(ঘ) কেন এল বন্যা তবে কারোর আছে জানা?
২। নীচে দেওয়া শব্দগুলোর অর্থ মেঘের ছবিতে থাকা শব্দগুলো থেকে খুঁজে বের করো
- বাদল: বৃষ্টি
- ভুবন: পৃথিবী
- গবাদি: গৃহপালিত পশু
- বিজলি — বিদ্যুৎ
- বর্জ্য: আবর্জনা
- সাগর: সমুদ্র
৩। ভাবো এবং লেখো
উত্তর: বন্যার ফলে গ্রামের রাস্তাঘাট ও উঠোন জলে ডুবে গিয়ে চারপাশ সাগরের মতো হয়ে ওঠে। গরু, ছাগল ইত্যাদি গৃহপালিত পশু জলের স্রোতে ভেসে যায়। মানুষের ঘরের চালা পর্যন্ত জল উঠে পড়ে। ঘরবাড়ি ডুবে যাওয়ায় গ্রামের মানুষ উঁচু বাঁধের ওপর তাঁবু খাটিয়ে আশ্রয় নেয় এবং শিশু ও বৃদ্ধদের সারাদিন না খেয়ে কাটাতে হয়।
উত্তর: বন্যার জলে নগর বা শহর ভেসে গেলে রাস্তায় যানবাহন ও গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শহরের চারদিকে কালো ও ঘোলা জল ছড়িয়ে পড়ে এবং সেই জলের ওপর নোংরা আবর্জনা ভেসে বেড়ায়। চারপাশে জলের কোলাহল শুরু হয় এবং বাইরে যাওয়া নিষেধ থাকায় শহরের মানুষ নিজেদের ঘরের ভেতরেই আটকে থাকে।
উত্তর: কবি এই পঙ্ক্তিটির মাধ্যমে আমাদের নিজেদের ভুলগুলোর দিকে আঙুল তুলে সচেতন করতে চেয়েছেন। কেবল প্রাকৃতিক বৃষ্টিপাতের কারণেই বন্যা হয় না। মানুষ নির্বিচারে পাহাড় ও নদীর পাড়ের গাছপালা কেটে ফেলায় এবং শহরের নালা ও জলাশয়গুলো আবর্জনা ফেলে ভরাট করে দেওয়ার ফলেও জল বের হতে পারে না। মানুষের এই অসচেতন কাজের জন্যই যে বারবার ভয়াবহ বন্যা ডেকে আনে, সে কথাই কবি এখানে বোঝাতে চেয়েছেন।
৪। পঙ্ক্তি দুটি নিজের মতো করে গদ্যের আকারে লেখো
উত্তর: আকাশে মেঘের ভেতর একটানা গুড়ুম গুড়ুম শব্দে মেঘ গর্জন করছে এবং প্রবল বৃষ্টির জলে শহর, পাড়া ও গ্রাম সব ভেসে যাচ্ছে।
৫। নৌকাতে থাকা শব্দগুলোর একই অর্থ পাঠ্য কবিতা থেকে খুঁজে বের করে লেখো
- তরি: নৌকো
- আবাসস্থল: ঘর
- বৃদ্ধ: বুড়ো
- আঙিনা: উঠোন
- উপবাস: অনাহার
- মধ্যে: মাঝে
ভাষা-অধ্যয়ন ও ব্যাকরণের কাজ
- স্ত্রীবাচক শব্দ: বুড়ি, পত্নী, নদী, বাঘিনি এবং হরিণী।
- পুরুষবাচক শব্দ: বুড়ো, পতি, নদ, হরিণ এবং বাঘ।
- স্ত্রী-পুরুষ উভয়কে নির্দেশ করা শব্দ: শিশু, সন্তান, জনসাধারণ, গোরু এবং পশু।
(ক) 'আজকে আমার ছুটি,
আমার শনিবারের ছুটি।
কাজ যা আছে সব রেখে আয়,
মা তোর পায়ে লুটি।'
(খ) 'এমনিতরো মেঘ করেছে
সারা আকাশ ব্যেপে।
রাজপুত্তুর যাচ্ছে মাঠে
একলা ঘোড়ায় চেপে।'
জ্ঞান-সম্প্রসারণ ও প্রকল্পের কাজ
উত্তর: সরকারি নদীবাঁধ ছাড়াও আমাদের সচেতনতার মাধ্যমে বন্যার ক্ষয়-ক্ষতি অনেকটা কমিয়ে আনা সম্ভব:
- নদীর পাড়ে এবং পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। যাতে গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে এবং মাটি ক্ষয় রোধ হয়।
- শহর ও গ্রামের জল নিকাশি নালাগুলোতে বর্জ্য পদার্থ ফেলা বন্ধ করতে হবে, যাতে বৃষ্টির জল সহজে বেরিয়ে যেতে পারে।
- পুকুর, বিল ও জলাশয়গুলো মাটি দিয়ে ভরাট না করে সেগুলোকে গভীর ও পরিষ্কার রাখতে হবে।
- বন্যাপ্রবণ এলাকার ঘরবাড়িগুলো একটু উঁচু ভিটের ওপর তৈরি করতে হবে। এছাড়াও, আগে থেকেই নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা রাখতে হবে।
উত্তর: বন্যার যেমন অনেক ক্ষতিকর দিক রয়েছে, তেমনি প্রকৃতির নিয়মে এর কিছু উপকারী দিকও আছে। নিচে দুটি দিকের যুক্তি সাজিয়ে দেওয়া হলো:
- বিষয়ের সপক্ষে যুক্তি (ব বন্যার ক্ষতিকর দিক): বন্যার প্রবল জলে মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের খেত নষ্ট হয়ে যায়। বহু গবাদি পশু ও বন্যপ্রাণী জলে ডুবে মারা যায়। পানীয় জলের অভাবে এবং নোংরা জলের কারণে কলেরা, ডায়রিয়ার মতো নানা রোগ ছড়িয়ে পড়ে। এর ফলে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে ওঠে।
- বিষয়ের বিপক্ষে যুক্তি (বন্যার ভালো দিক): বন্যার জল নদীর পাড় ছাপিয়ে চাষের জমিতে প্রচুর পরিমাণে পলিমাটি বয়ে নিয়ে আসে। এই নতুন পলিমাটি জমির উর্বরতা শক্তি অনেক বাড়িয়ে দেয়। যার ফলে বন্যা পরবর্তী সময়ে জমিতে খুব ভালো ফসল ফলে। এছাড়া বন্যার জলের স্রোতে চারপাশের জমে থাকা অনেক আবর্জনা ধুয়ে পরিষ্কার হয়ে যায় এবং খাল-বিল ও নদীতে মাছের সংখ্যা বৃদ্ধি পায়।
১০। সজলের মামার বাড়ির অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর লেখো
উত্তর: মাঝরাতে ঘরের খুব কাছে অনেক মানুষের প্রচণ্ড হইচই ও কথাবার্তার শব্দ শুনে সজল হঠাৎ ঘুম থেকে জেগে উঠেছিল।
উত্তর: ব্রহ্মপুত্র নদের পাড়ের মাটি ধসে সজলের মামার বাড়ির ঘরের একদম কাছাকাছি চলে এসেছিল। ঘরটি যেকোনো মুহূর্তে নদীতে তলিয়ে যেতে পারে ভেবে জিনিসপত্রগুলো বাঁচানোর জন্য সবাই মিলে সেগুলো ঘরের বাইরে বের করে আনছিল।
উত্তর: নদীর পাড়ে ক্রমাগত ধস নামার ফলে মানুষের বসতবাড়ি, চাষের খেত-খামার, রাস্তাঘাট এবং গ্রামের বিদ্যালয় সবই নদীর বুকে তলিয়ে যেতে পারে। এভাবে চলতে থাকলে একসময় হয়তো পুরো গ্রামটাই নদীর গর্ভে হারিয়ে গিয়ে মানচিত্র থেকে মুছে যেতে পারে।
১১। (খ) প্রকল্প: বন্যার পূর্বে, বন্যার সময় ও বন্যা শেষ হওয়ার পর আমরা কী কী সাবধানতা নিতে পারি তার তালিকা
| বন্যার পূর্বের সাবধানতা | বন্যার সময়ের সাবধানতা | বন্যার পর সাবধানতা |
|---|---|---|
| ১। শুকনো খাবার যেমন চিঁড়ে, মুড়ি, গুড় ও বিশুদ্ধ পানীয় জল আগে থেকে মজুত করে রাখা। | ১। ঘরে জল ঢুকে পড়লে দ্রুত উঁচু স্থানে আশ্রয় নেওয়া। | ১। বাড়ির চারপাশ ও ঘরের ভেতর জমে থাকা কাদা ও আবর্জনা ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা। |
| ২। টর্চলাইট, দেশলাই, মোমবাতি এবং প্রয়োজনীয় ওষুধ হাতের কাছে গুছিয়ে রাখা। | ২। সবসময় জল ভালো করে ফুটিয়ে পান করা এবং বাসি বা পচা খাবার না খাওয়া। | ২। পুকুর বা কূপের জল জীবাণুমুক্ত না করে ব্যবহার না করা। |
| ৩। জরুরি কাগজপত্র ও বই-খাতা প্লাস্টিকের ব্যাগে মুড়ে উঁচু জায়গায় তুলে রাখা। | ৩। বিদ্যুতের সুইচ বন্ধ রাখা এবং জলের স্রোতে একা বাইরে না যাওয়া। | ৩। জ্বর, পেটের অসুখ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া। |
আগের পাঠ: লুই পাস্তুর প্রশ্নোত্তর
পরের পাঠ: চেনা পাহাড়ের অচেনা রূপ প্রশ্নোত্তর
অসমের বর্ষাকালীন প্রাকৃতিক দুর্যোগ এবং নদী ভাঙনের বাস্তব ছবি এই "বন্যা" কবিতাটিতে ফুটে উঠেছে।




মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন