'আমাদের প্রতিবেশী রাজ্যসমূহ' প্রশ্ন উত্তর পরিবেশ পাঠ ১৬ | Class 5 Environment Chapter 16 | SCERT Assam
আমাদের চারপাশে যেমন প্রতিবেশী থাকেন, ঠিক তেমনি আমাদের অসম রাজ্যের আশেপাশে কয়েকটি প্রতিবেশী রাজ্য আছে। এই সব রাজ্যগুলো মিলে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। পঞ্চম শ্রেণির পরিবেশ বইয়ের পাঠ ১৬ ‘আমাদের প্রতিবেশী রাজ্যসমূহ’-এ আমরা উত্তর-পূর্ব ভারতের প্রতিবেশী রাজ্যগুলোর প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্য সম্পর্কে জানব।
পাঠ ১৬ "আমাদের প্রতিবেশী রাজ্যসমূহ" : সহজভাষায় মূলভাব
আমাদের ভারতবর্ষের উত্তরপূর্ব দিকে অসম সহ মোট ৮টি রাজ্য রয়েছে। এই রাজ্যগুলোর নাম হলো– অসম (ASSAM), মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয় এবং সিকিম। এই আটটি রাজ্যের মধ্যে 'সিকিম' রাজ্যটি বাদ দিয়ে বাকি সাতটি রাজ্যকে একসাথে "সাতবোনের দেশ" বলা হয়।
উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোর প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই দেখার মতো। এখানে রয়েছে উঁচু পাহাড়, পাহাড়ি নদী ও সুন্দর জলপ্রপাত। মেঘালয়ের মৌসিনরাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতের জন্য পরিচিত। মণিপুরে রয়েছে বিখ্যাত লোকতাক হ্রদ।
উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে নানা জনগোষ্ঠীর মানুষ বাস করেন। তাঁদের ভাষা, ধর্ম, উৎসব, নাচ-গান ও সংস্কৃতিতে বৈচিত্র্য দেখা যায়। এখানে পাহাড়ি অঞ্চলগুলোতে প্রচুর ফলমূলের চাষ করা হয়। চা উৎপাদনের ক্ষেত্রে অসম বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে। এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দেশ-বিদেশ থেকে পর্যটক আমাদের উত্তর-পূর্বে ঘুরতে আসেন।
অনুশীলনী (পৃষ্ঠা ১২৯) এর প্রশ্ন ও উত্তর
১। উত্তর লেখো —
(ক) উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহের নাম লেখো।
উত্তর: উত্তর-পূর্ব ভারতের ৮টি রাজ্য আছে। সেগুলি হলো– আসাম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয় এবং সিকিম।
(খ) উত্তর-পূর্ব ভারতের কয়েকটি জনগোষ্ঠীর নাম লেখো।
উত্তর: উত্তর-পূর্ব ভারতের কয়েকটি জনগোষ্ঠীর নাম হলো— অসমের বোড়ো, মিসিং, রাভা; মেঘালয়ের খাসিয়া, গারো; এবং অরুণাচল প্রদেশের আদি, নিশি ইত্যাদি।
(গ) উত্তর-পূর্ব ভারতকে সাতবোনের দেশ কেন বলা হয়?
উত্তর: ভারতের উত্তর-পূর্ব দিকে সাতটি রাজ্য আছে। সেগুলি হলো - অসম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম এবং নাগাল্যান্ড। এই সাতটি রাজ্যকে একসঙ্গে 'সাতবোনের দেশ' (Seven Sisters) বলা হয়।
(ঘ) উত্তর-পূর্ব ভারতের তিনটি স্বাস্থ্যকর স্থানের নাম লেখো।
উত্তর: উত্তর-পূর্ব ভারতের তিনটি স্বাস্থ্যকর স্থানের নাম হলো— মেঘালয়ের শিলং, অসমের হাফলং এবং অরুণাচল প্রদেশের তাওয়াং।
২। 'ক' অংশের সঙ্গে 'খ' অংশ মেলাও —
| 'ক' অংশ (রাজ্য) | 'খ' অংশ (সঠিক উত্তর) |
|---|---|
| অরুণাচল প্রদেশ | ইটানগর |
| নাগাল্যান্ড | কোহিমা |
| ত্রিপুরা | আগরতলা |
| মণিপুর | ইম্ফল |
| মিজোরাম | আইজল |
৩। শূন্যস্থান পূরণ করো —
| শূন্যস্থান (প্রশ্ন) | শূন্যস্থানের উত্তর |
|---|---|
| (ক) মেঘালয়ের ______পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। | মৌসিনরামে |
| (খ) মণিপুর রাজ্যের ______ হ্রদ প্রাকৃতিকভাবে সৃষ্ট এক বৃহৎ হ্রদ। | লোকতাক |
| (গ) শিলং একটি _____স্থান। | শিলং |
| (ঘ) চা উৎপাদনের ক্ষেত্রে ____ ভারতের মধ্যে প্রথম। | অসম |
| (ঙ) _____ খাসিয়াদের একটি উৎসবের নাম। | নংক্রেম |
৪। নিচের বাক্যগুলো থেকে অশুদ্ধগুলো বেছে বের করে শুদ্ধ করে লেখো —
| অশুদ্ধ বাক্য | শুদ্ধ উত্তর |
|---|---|
| (ক) বর্তমান অরুণাচল প্রদেশ পূর্বে নাগা পাহাড় নামে অসমের অঙ্গ ছিল। | বর্তমান নাগাল্যান্ড পূর্বে নাগা পাহাড় নামে অসমের অঙ্গ ছিল। |
| (খ) কার্বি আংলং জেলা সমভূমিতে গঠিত। | কার্বি আংলং জেলা মালভূমিতে গঠিত। |
| (গ) অরুণাচল প্রদেশের দক্ষিণ অঞ্চলে হিমালয় পর্বতমালা অবস্থিত। | অরুণাচল প্রদেশের উত্তর অঞ্চলে হিমালয় পর্বতমালা অবস্থিত। |
| (ঘ) ত্রিপুরা রাজ্যটি সমভূমি দ্বারা আবৃত। | ত্রিপুরা রাজ্যটি পাহাড় ও সমভূমি দ্বারা আবৃত। |
| (ঙ) মিজোরামে লোকতাক হ্রদ আছে। | মণিপুরে লোকতাক হ্রদ আছে। |
৫। কোন কোন রাজ্যকে একসঙ্গে 'উত্তর-পূর্ব ভারত' বলা হয়?
উত্তর: অসম (Assam), অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম (Mizoram), নাগাল্যান্ড, ত্রিপুরা এবং সিকিম - এই ৮টি রাজ্যকে একসঙ্গে 'উত্তর-পূর্ব ভারত' বলা হয়।
৬। উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহ পর্যটকদের জন্য আকর্ষণীয় কেন তা লেখো।
উত্তর: উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এখানে উঁচু উঁচু পাহাড়, নদী, জলপ্রপাত এবং হ্রদ আছে। এখানকার মানুষের নানা রকমের উৎসব, নাচ-গান এবং সংস্কৃতি দেখতে খুব ভালো লাগে।
সেই জন্যই দেশ-বিদেশ থেকে অনেক মানুষ এই সুন্দর রাজ্যগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ঘুরতে আসেন।
পৃষ্ঠা ১২২-এর প্রশ্ন:
১. উত্তর-পূর্ব ভারতের চারসীমাতে কোন কোন বিদেশি রাষ্ট্র আছে?
উত্তর: আমাদের উত্তর-পূর্ব ভারতের চারসীমাতে যে বিদেশি দেশগুলো আছে, সেগুলো হলো— ভুটান, চীন, মায়ানমার (Mayanmar) এবং বাংলাদেশ (Bangladesh)।
২. মেঘালয় পর্যটকদের কাছে আকর্ষণীয় কেন?
উত্তর: মেঘালয়ে সুন্দর পাহাড়, বড় বড় জলপ্রপাত, শান্ত হ্রদ এবং গাছের শিকড় দিয়ে তৈরি অদ্ভুত সেতু রয়েছে। এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য দেশ বিদেশ থেকে পর্যটকরা মেঘালয়ে আসেন।
পৃষ্ঠা ১২৬-এর প্রশ্ন:
১. উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্যটি প্রধানত মালভূমিতে আবৃত?
উত্তর: মেঘালয় (Meghalaya) রাজ্যটি মূলত মালভূমিতে আবৃত।
২. উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্যে সমভূমি আছে?
উত্তর: অসম, মণিপুর ও ত্রিপুরা রাজ্যে সমভূমি আছে।
৩. অরুণাচল প্রদেশের কোন দিকে হিমালয় পর্বতমালা অবস্থিত?
উত্তর: অরুণাচল প্রদেশের উত্তর দিকে উঁচু হিমালয় পর্বতমালা অবস্থিত।
তোমাদের পরিবেশের আগের পাঠ:
শেষের কিছু কথা
এই পাঠে আমরা উত্তর-পূর্ব ভারতের প্রতিবেশী রাজ্যগুলোর প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন জনগোষ্ঠী ও সংস্কৃতি সম্পর্কে জানলাম। বাড়িতে তোমরা ভারতের মানচিত্র দেখে এই আটটি রাজ্যের অবস্থান খুঁজে বের করার অনুশীলন করবে। আজকের পাঠ থেকে তোমাদের সবচেয়ে কোন রাজ্যটিতে ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছে? নিচে কমেন্ট করে জানাতে পারো!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন