সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আমাদের দেশ ভারতবর্ষ (পাঠ ১২) - প্রশ্ন ও উত্তর | Class 5 Environment Chapter 12

Class 5 Environment Chapter 12 Question Answer SCERT Assam - আমাদের দেশ ভারতবর্ষ

আমাদের ভারতবর্ষ একটি বৈচিত্র্যময় দেশ। এই দেশে যেমন একদিকে রয়েছে উঁচু হিমালয় পর্বত, আর অন্যদিকে রয়েছে বিশাল সব সাগর-মহাসাগর। Class 5, Environment, Chapter 12 'আমাদের দেশ ভারতবর্ষ' পাঠে আমাদের দেশের অপরূপ সৌন্দর্য, বিভিন্ন যাতায়াত ব্যবস্থা এবং রাষ্ট্রীয় সংহতি সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে।

'আমাদের দেশ ভারতবর্ষ' পাঠ ১২ সংক্ষিপ্তসার:

আমাদের ভারতবর্ষ একটি সুন্দর বিশাল দেশ। এর একদিকে রয়েছে উঁচু হিমালয় পর্বত এবং তিন দিকে রয়েছে বিশাল সাগর। ভারতবর্ষের আশেপাশে চীন, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান-সহ বেশ কয়েকটি প্রতিবেশী দেশ রয়েছে।

বর্তমানে আমাদের দেশে ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই বিশাল ভারতবর্ষে অনেক ধর্মের মানুষ এবং আলাদা আলাদা ভাষার মানুষ বাস করেন। কিন্তু এত আলাদা হওয়া সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে শান্তিতে বসবাস করি।

অনুশীলনী (পৃষ্ঠা ১০০)

১। উত্তর লেখো —

(ক) প্রশ্নঃ ভারতবর্ষের চারসীমায় অবস্থিত রাষ্ট্রগুলোর নাম।
উঃ ভারতবর্ষের চারপাশে থাকা দেশগুলোর নাম হলো- আফগানিস্তান, চীন, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, মায়ানমার এবং শ্রীলঙ্কা।

(খ) প্রশ্নঃ ভারতবর্ষের কয়েকটি পরিবহন ব্যবস্থার নাম।
উঃ ভারতবর্ষের পরিবহন ব্যবস্থা কয়েকটির নাম হলো- জল পরিবহন, সড়ক বা পথ পরিবহন, আকাশ পথ পরিবহন এবং রশি পরিবহন।

(গ) প্রশ্নঃ ভারতের চারটি প্রধান নদীর নাম।
উঃ ভারতবর্ষের চারটি প্রধান নদীর নাম হলো- গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা এবং গোদাবরী।

(ঘ) প্রশ্নঃ ভারতের দুটি পর্বতের নাম।
উঃ ভারতবর্ষের দুইটি পর্বত হলো- হিমালয় পর্বত এবং নীলগিরি পর্বত।

(ঙ) প্রশ্নঃ ভারতবর্ষের কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোর নাম।
উঃ ভারতবর্ষে বর্তমানে ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। সেগুলোর নাম হলো- (i) দিল্লি, (ii) জম্মু ও কাশ্মীর, (iii) লাক্ষাদ্বীপ, (iv) চণ্ডীগড়, (v) পুদুচেরী, (vi) লাদাখ, (vii) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং (viii) দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি।

(চ) প্রশ্নঃ আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম।
উঃ আমাদের ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী হলেন শ্রী নরেন্দ্র মোদি।

২। 'ক' অংশের সঙ্গে 'খ' অংশ মিলিয়ে লেখো।

উত্তর:

'ক' অংশ (রাজ্য) 'খ' অংশ (রাজধানী)
সিকিম গ্যাংটক
তামিলনাড়ু চেন্নাই
হরিয়ানা চণ্ডীগড়
ঝাড়খণ্ড রাঁচি
মহারাষ্ট্র মুম্বাই

৩। শূন্যস্থান পূরণ করো—

শূন্যস্থান (প্রশ্ন) সঠিক উত্তর
(ক) ভারতবর্ষে _______ টি রাজ্য আছে। ২৮
(খ) গুয়াহাটি এবং দিল্লির মধ্যে _______ খ্রিস্টাব্দে বিমান চলাচল আরম্ভ হয়। ১৯৮১
(গ) ভারতে মোট _______ টা প্রধান জাহাজ বন্দর আছে। ১২
(ঙ) _______ ভারতের রাজধানী। নতুন দিল্লি

৪) প্রশ্নঃ ভারত নামের উৎপত্তির বিষয়ে লেখো।
উঃ প্রাচীনকালে 'ভরত' নামে একজন খুব বড় ও বিখ্যাত রাজা ছিলেন। তিনি আমাদের দেশ শাসন করেছিলেন। সেইজন্যই অনেকেই ধারণা করেন যে সেই 'ভরত' রাজার নাম থেকেই আমাদের দেশের নাম 'ভারতবর্ষ' রাখা হয়েছে।

(৫)। প্রশ্নঃ রাষ্ট্রীয় সংহতি বলতে কী বোঝো ?
উঃ আমাদের ভারতবর্ষে অনেক আলাদা আলাদা ধর্মের এবং অনেক ভাষার মানুষ বাস করেন। কিন্তু আমরা এই বিভিন্নতার মধ্যেও মিলেমিশে থাকি এবং একে অপরকে সম্মান করি। এই বিভিন্নতার মধ্যেও যে ঐক্যবদ্ধ হয়ে আমরা মিলেমিশে থাকি, এটাকেই রাষ্ট্রীয় সংহতি বলা হয়।

(৬)। প্রশ্নঃ আমাদের জাতীয় পতাকার একটি ছবি আঁকো।
উঃ এখানে তোমরা নিজের খাতায় একটি সুন্দর তেরঙ্গা পতাকার ছবি এঁকে নিও। পতাকার একদম উপরে থাকবে গেরুয়া রং, মাঝে সাদা রং এবং নীচে সবুজ। আর মাঝখানে নীল রঙের অশোক চক্রের ছবি এঁকে, এর ভেতরে ২৪টি দাগ দিয়ে দেবে।

পৃষ্ঠা ৯২ এর প্রশ্ন উত্তরঃ ( মানচিত্র দেখে লেখো)

১। প্রশ্নঃ ভারতের কোন কোন দিকে কী কী সাগর এবং মহাসাগর আছে?
উঃ ভারতের দক্ষিণ দিকে ভারত মহাসাগর, পূর্ব দিকে বঙ্গোপসাগর এবং পশ্চিম দিকে আরব সাগর।

২। প্রশ্নঃ ভারতের কোন কোন রাজ্যের সীমা বাংলাদেশের সীমার সঙ্গে সংযুক্ত?
উঃ বাংলাদেশের সাথে ভারতের অসম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয় রাজ্যের সীমা বাংলাদেশের সীমার সঙ্গে সংযুক্ত।

৩। প্রশ্নঃ মায়ানমার রাষ্ট্র ভারতের কোন দিকে অবস্থিত?
উঃ ভারতের পূর্বদিকে মায়ানমার রাষ্ট্র অবস্থিত।

৪। প্রশ্নঃ ভারতের উত্তর দিকের প্রতিবেশী বিদেশি রাষ্ট্রগুলোর নাম কী কী?
উঃ ভারতের উত্তর দিকের প্রতিবেশী বিদেশী রাষ্ট্রগুলি হলো- চীন, নেপাল ও ভুটান।

পৃষ্ঠা ৯৯ এর প্রশ্নঃ

১। প্রশ্নঃ আমাদের দেশের রাজধানীর নাম কী?
উঃ নতুন দিল্লি (New Delhi) আমাদের দেশের রাজধানী.

২। প্রশ্নঃ আমাদের দেশের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি ও কী কী?
উঃ আমাদের দেশের সংবিধান স্বীকৃত ২২টি ভাষা আছে। এর মধ্যে কয়েকটি ভাষার নাম হলো- বাংলা, অসমীয়া, হিন্দি, মারাঠি ইত্যাদি।

৩। প্রশ্নঃ আমাদের রাষ্ট্রীয় দিবসসমূহ কী কী?
উঃ আমাদের ভারতবর্ষের রাষ্ট্রীয় দিবসগুলো হলো- স্বাধীনতা দিবস (১৫ই আগস্ট), প্রজাতন্ত্র দিবস (২৬শে জানুয়ারি) এবং গান্ধী জয়ন্তী দিবস (২রা অক্টোবর)।

শেষের কথাঃ

আমাদের এই বিশাল ভারতবর্ষ সম্পর্কে জানতে পেরে তোমাদের নিশ্চয় ভালো লেগেছে। পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের পাঠ ১২ 'আমাদের দেশ' থেকে আমরা ভারতের প্রতিবেশী দেশ, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, পরিবহণ ব্যবস্থা এবং রাষ্ট্রীয় সংহতি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।

শেয়ার করুন:

মন্তব্যসমূহ