'আমাদের অনুষ্ঠান-প্রতিষ্ঠান' প্রশ্ন উত্তর পরিবেশ পাঠ ১১ | Class 5 Environment Chapter 11 | SCERT Assam
আমরা প্রতিদিন অনেক কাজের জন্য বিভিন্ন অনুষ্ঠান-প্রতিষ্ঠানের সাহায্য নিয়ে থাকি। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং অনেক ক্ষেত্রে এসব অনুষ্ঠান-প্রতিষ্ঠানের ভূমিকা আমাদের জীবনে আছে। Class 5 Environment Chapter 11 "আমাদের অনুষ্ঠান-প্রতিষ্ঠান" পাঠে আমরা এইসব অনুষ্ঠান প্রতিষ্ঠান সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানতে পারবো।
'আমাদের অনুষ্ঠান-প্রতিষ্ঠান' পাঠ ১১ সংক্ষেপে:
আমরা মানুষেরা সমাজে ভালোভাবে বেঁচে থাকার জন্য সব ধরনের কাজ একা করতে পারি না। তাই এই কাজগুলো করার জন্য আমাদেরকে অনেক অনুষ্ঠান-প্রতিষ্ঠানের সাহায্য নিতে হয়।
যেমন, লেখাপড়া ও জ্ঞানার্জন করার জন্য বিদ্যালয়, টাকা-পয়সা লেনদেনের জন্য ব্যাঙ্ক, অসুখ হলে চিকিৎসার জন্য চিকিৎসালয় বা হাসপাতাল, এবং সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য থানা ইত্যাদি। এইসব প্রতিষ্ঠানগুলো যদি না থাকে তাহলে আমাদেরকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হতো। জীবনকে সহজ ও সুন্দর করে তুলতে এইসব প্রতিষ্ঠান আমাদেরকে সহায়তা করে থাকে।
অনুশীলনী
১। উত্তর লেখো—
(ক) বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের জন্য কী ব্যবস্থা হয়?
উত্তর: হ্যাঁ, সরকারি বিদ্যালয়গুলোতে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা রয়েছে।
(খ) কোন প্রতিষ্ঠানে সরকার বা মানুষ টাকা পয়সার লেন-দেন করে?
উত্তর: সরকার বা মানুষ 'ব্যাঙ্ক' নামক প্রতিষ্ঠানে টাকা-পয়সার লেনদেন করে।
(গ) রোগীদের কোন প্রতিষ্ঠানে চিকিৎসা করা হয়?
উত্তর: রোগীদের চিকিৎসালয় অর্থাৎ হাসপাতাল নামক প্রতিষ্ঠানে চিকিৎসা করা হয়। যেখানে ডাক্তার ও নার্সরা রোগীদের চিকিৎসা ও যত্ন প্রদান করেন।
(ঘ) সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা করার কাজে কাদের নিয়োজিত করা হয়েছে?
উত্তর: সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য 'পুলিশ' নিয়োজিত করা হয়। যাতে সমাজে কোনো রকম অপরাধ সংঘটিত না হয় এবং শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।
(ঙ) যে কোনো চারটি অনুষ্ঠান-প্রতিষ্ঠানের নাম লেখো।
উত্তর: চারটি অনুষ্ঠান-প্রতিষ্ঠানের নাম হলো - বিদ্যালয় (School), ব্যাঙ্ক, পুলিশ থানা, ও চিকিৎসালয় (Hospital)।
২। শূন্যস্থান পূরণ করো—
| প্রশ্ন | উত্তর |
|---|---|
| (ক) ছাত্র-ছাত্রীরা ___________ এ লেখাপড়া শেখে। | বিদ্যালয়ে |
| (খ) পশু-পাখির চিকিৎসার জন্য ___________ আছে। | পশু-চিকিৎসালয় |
| (গ) রাস্তাঘাটের যানবাহন ___________ নিয়ন্ত্রণ করে। | পুলিশ |
| (ঘ) গ্রামের শাসন ব্যবস্থাকে ___________ শাসন ব্যবস্থা বলে। | পঞ্চায়েতীরাজ |
৩। পার্থক্য লেখো—সরকারি ও বেসরকারি চিকিৎসালয়
উত্তর: সরকারি ও বেসরকারি চিকিৎসালয়ের মধ্যে ৪টি মূল পার্থক্য নিচে দেওয়া হলো:
| সরকারি চিকিৎসালয় | বেসরকারি চিকিৎসালয় |
|---|---|
| ১. এই চিকিৎসালয়গুলো সম্পূর্ণরূপে সরকার দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। | ১. এগুলো কোনো ব্যক্তিবিশেষ বা কর্পোরেট সংস্থা দ্বারা পরিচালিত হয়। |
| ২. চিকিৎসা খরচ অত্যন্ত কম,এখানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়া যায়। | ২. এখানে চিকিৎসার খরচ অনেক বেশি এবং সব ধরনের পরিষেবার জন্য নির্দিষ্ট ফি দিতে হয়। |
| ৩. এদের প্রধান লক্ষ্য হলো জনকল্যাণ এবং দেশের সব নাগরিকের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। | ৩. এদের প্রধান লক্ষ্য উন্নত সেবা দেওয়ার পাশাপাশি ব্যবসায়িক লাভ বা মুনাফা অর্জন করা। |
| ৪. খরচ কম হওয়ায় এখানে রোগীর ভিড় অনেক বেশি থাকে, ফলে অপেক্ষার সময় দীর্ঘ হয়। | ৪. খরচ বেশি হওয়ায় তুলনামূলক ভিড় কম থাকে এবং দ্রুত বা তাৎক্ষণিক সেবা পাওয়া যায়। |
৪। সংক্ষেপে টীকা লেখো—
(ক) পঞ্চায়েতীরাজ শাসন ব্যবস্থা
উত্তর: আমাদের ভারতবর্ষের বেশিরভাগ মানুষ গ্রামে জীবন-যাপন করে। গ্রামগুলির উন্নয়নের জন্য যে শাসন ব্যবস্থা গঠন করা হয়েছে, তাকে পঞ্চায়েতীরাজ শাসন ব্যবস্থা বলা হয়। এই শাসন ব্যবস্থায় গ্রামের মানুষেরা ভোট দিয়ে পঞ্চায়েতের কয়েকজন সদস্য এবং একজন সভাপতি নির্বাচিত করেন। গ্রামের রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা ও কৃষির উন্নতি ইত্যাদি বিভিন্ন গ্রামের উন্নয়নমূলক কাজ গুলো এই ব্যবস্থায় করে থাকেন।
(খ) সমবায়
উত্তর: সমবায় হলো এমন একধরনের ব্যবস্থা, যেখানে কয়েকজন মানুষ মিলে সমবায় গঠন বা আর্থিক লাভের জন্য কাজ করে থাকেন। এই সমবায়ে প্রত্যেকে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে সবার নীতিতে চলেন। একটি সমবায়ে কমপক্ষে ১০ জন মানুষ থাকেন। আমাদের দেশে দুধ, তাঁতের ইত্যাদির সমবায় রয়েছে।
(গ) আত্মসহায়ক গোষ্ঠী
উত্তর: আজকাল গ্রামগুলোতে গ্রামের মহিলারা মিলে স্বনির্ভর বা আত্মসহায়ক গোষ্ঠী গঠন করেছেন। গ্রামের গরিব শ্রেণির মানুষেরা এই ধরনের গোষ্ঠী থেকে টাকা ঋণ হিসাবে নিতে পারেন। এই সহায়তার সাহায্য পেয়ে গ্রামের মহিলারা বিভিন্ন জিনিসপত্র তৈরি করে তা বাজারে বিক্রি করেন। এভাবে তারা 'আত্মসহায়ক গোষ্ঠী' - এর মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন।
৫। শুদ্ধ উত্তরটি বেছে বের করো—
(ক) প্রশ্ন - সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা করার কাজে কাদের নিয়োজিত করা হয়?
১। চিকিৎসক
২। নার্স
৩। পুলিশ
৪। শিক্ষক
উত্তর: ৩। পুলিশ
(খ) প্রশ্ন- পশু-পাখিদের চিকিৎসার প্রতিষ্ঠান—
১। সরকারি চিকিৎসালয়
২। পশু-চিকিৎসালয়
৩। সমবায়
৪। বেসরকারি চিকিৎসালয়
উত্তর: ২। পশু-চিকিৎসালয়
আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান-প্রতিষ্ঠানগুলো নানা ধরনের সাহায্য করে থাকে। পঞ্চম শ্রেণির পরিবেশ পাঠ ১১ "আমাদের অনুষ্ঠান-প্রতিষ্ঠান" থেকে আমরা প্রতিষ্ঠান কি এবং এই প্রতিষ্ঠানগুলো আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে সাহায্য করে তা বিস্তারিতভাবে জানতে পেরেছি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন